শোক সংবাদ

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৩৪

মুক্তিযোদ্ধা কাছেদ আলী

একাত্তর টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটোর পিতা, বীর মুক্তিযোদ্ধা মো. কাছেদ আলী (৭১) শনিবার ভোর পৌনে ৬টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি পুলিশে চাকরিরত অবস্থায় ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স আক্রমণ করলে অস্ত্রসহ অন্য সাথীদের সাথে পালিয়ে ফরিদপুরে চলে আসেন। পরে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। শনিবার দুপুরে ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে তাকে মাদ্রাসাসংলগ্ন উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ফরিদপুর প্রেসক্লাব, বোয়ালমারী প্রেসক্লাবসহ ফরিদপুরে কর্মরত সাংবাদিকগণ গভীর শোক জানিয়েছেন।