মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৩৪

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, চট্টগ্রাম শহরের কাজির দেউরী এলাকার ২ নম্বর গলির মৃত ইদ্রিস সর্দারের ছেলে মো. শফিউল ইসলাম (৩৩) ও নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. লিটন (৩৪)। গত শুক্রবার দিনগত রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের বড়কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক পেছন দিক থেকে অপর একটি মিনি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একব্যক্তি নিহত হন।