সরিষাবাড়ীতে অটোবাইক চালকের লাশ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৪৩

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে হাফিজ মিয়া (৩০) নামের এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর পূর্বপাড়া গ্রামের রাস্তার পাশে খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাফিজ ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাঁশনাগী গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া তার অটোবাইকটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে অটো গাড়িটি নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।