বাংলাদেশ ব্যাংকের নতুন ইডি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-এর মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির তত্ত্বাবধানে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। - প্রেস বিজ্ঞপ্তি