ভৈরবে ১২ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৪৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

ভৈরব ফেরিঘাটে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে আট কেজি ও অপর একটি পিকআপ থেকে চার কেজিসহ মোট ১২ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১৪ সিপিসি-৩। শুক্রবার রাতের এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো—মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপু্র গ্রামের আব্দুল খালেক (৪০) ও ভৈরব উপজেলার মানিকদি গ্রামের তারা মিয়া (২৫)।

র্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ভৈরব থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।