ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সম্প্রতি সুইসকন্টাক্টের বি-স্কিলফুল প্রকল্পের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের ইভিপি এবং ইউক্যাশের প্রধান এ টি এম তাহমিদুজ্জামান, প্রকল্পের টিম প্রধান মো. মতিউর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
সীমান্ত ব্যাংক লি. ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সম্প্রতি ‘আমার ভাবনায় মুক্তিযুদ্ধ’ শীর্ষক এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এর প্রধান পৃষ্ঠপোষক বেগম সোমা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকএর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান
০০০০
হামিদ ফেব্রিক্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় শেয়ার হোল্ডার, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুলাহ আল মাহমুদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান এ এইচ এম মোজাম্মেল হক। সভায় ১০ ভাগ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়
০০০০
রাজধানীর উত্তরায় আরও একটি শোরুম চালু করেছে রিটেইল চেইনশপ ডেইলি শপিং। এ নিয়ে উত্তরায় ডেইলি শপিং এর পাঁচটি শোরুম চালু হলো। সম্প্রতি উত্তরার চার নম্বর সেক্টরে শোরুমটি উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। ডেইলি শপিং এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্ ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকারসহ ডেইলি শপিংয়ের ঊর্ধ্বতনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
