ইতালির ফ্যাশন কোম্পানি টেডি গ্রুপ করোনা ভাইরাস মহামারির সময় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। সম্প্রতি রোমস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে এ প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি। এ ধরনের দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাবের জন্য টেডি গ্রুপকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ভিডিও কনফারেন্সে জানানো হয়, করোনা দুর্যোগের মধ্যেও বাংলাদেশে তাদের কোনো কার্যাদেশ বাতিল করা হয়নি। বিদ্যমান কাজের পরিবেশ অব্যাহত থাকলে কার্যাদেশ অব্যাহত থাকবে। এ মাসের শেষের দিকে বাংলাদেশকে বড়ো অঙ্কের একটি কার্যাদেশ দেওয়া হবে বলে জানান কোম্পানির প্রতিনিধিরা। —প্রেস বিজ্ঞপ্তি
