আসছে অনলাইন শপিং সাইট ‘ইন্দো-বাংলা বাজার’

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৫৭

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে শিগিগর যাত্রা করছে অনলাইন শপিং প্ল্যাটফরম ইন্দো-বাংলা বাজার। দুই দেশের ক্রেতারা তাদের নিজ নিজ মুদ্রায় এ প্ল্যাটফরম থেকে সব ধরনের জিনিসপত্র ঘরে বসেই কিনতে পারবেন। ব্যাংক পেমেন্ট সুবিধার পাশাপাশি থাকছে বিকাশ, রকেটসহ সব মোবাইল ও অনলাইন পেমেন্ট সুবিধাও। বিশেষ ক্ষেত্রে থাকছে পে অন ডেলিভারির সুবিধা। এই উদ্যোগের প্রধান পরিকল্পনাকারী ঢাকার ব্যবসায়ী মশিউর রহমান বলেন, দুই দেশের ব্যবসায় মুদ্রা বিনিময়ই প্রধান সমস্যা। এই সমস্যাকে দূর করার ভাবনা থেকেই এই অনলাইন শপিংয়ের চিন্তা। কলকাতার ব্যবসায়ী মুমতাহিন জিয়ন জানান, শুধু সাধারণ ক্রেতা নন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্যও খোলা থাকবে আইবিবাজার। গুগল প্লে স্টোর থেকে শিগিগর ডাউনলোড করা যাবে অনলাইন শপিং সাইটটির অ্যাপস। বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি এই অনলাইন বাজারে মিলবে চীন, যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডেরও পণ্যসামগ্রী। —প্রেস বিজ্ঞপ্তি