ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বড় অগ্রগতি হয়েছে। এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৬৬ কোটি টাকার। গতকাল বুধবার ডিএসইতে মোট ৩৪৫টি কোমপানির ১৯ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ৬১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৯৬ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩০ কোটি টাকার। অর্থাত্ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৬৬ কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৫৪৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৯১২ দশমিক ৯৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১২৪৯ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল বিবিএস কেবলস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইফাদ অটোস, সায়হাম কটন, বেক্সিমকো লি., খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, বিডি কম ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো কাশেম ইন্ডা., ইউনাইটেড ইন্সু., আজিজ পাইপস, সায়হাম টেক্সটাইল, মুন্নু সিরামিকস, কন্টিনেন্টাল ইন্সু., ন্যাশনাল হাউজিং, জেএমআই সিরিঞ্জ, সিলভা ফার্মা ও ইস্টার্ন ব্যাংক লি. ফার্স্ট মি. ফা.।
এদিকে গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৬৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
