সত্যি বলতে কী, আমরা শিক্ষকরা এখনো ফ্রন্টলাইনের যোদ্ধা হতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে তো ক্লাস-পরীক্ষা বন্ধ। স্কুল পর্যায়ে অনলাইনে কিছু ক্লাস হচ্ছে, এটা ভালো দিক। আমি আমার শিক্ষার্থীদের নিয়ে সত্যি উদ্বিগ্ন। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের পৃথক ফেসবুক গ্রুপ আছে। ৯০ শতাংশ শিক্ষার্থীর হাতে স্মার্টফোনও আছে। পড়াশোনা বাদ দিলাম, ঐ গ্রুপগুলোতেও যদি আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে নানা বিষয় নিয়ে আড্ডা দিতাম, তাহলেও কিন্তু তাদের মানসিক অবস্থাটা কিছুটা হলেও ভালো রাখা যেত। আমি বলব, শিক্ষার্থীদের রক্ষায় আমাদের শিক্ষকদের কার্যকর ভূমিকা নিতে হবে।
—অধ্যাপক সাদেকা হালিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২০ জুন ২০২০)
