জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া কমছে গলাব্যথা আছে

আপডেট : ২০ জুন ২০২০, ২২:৩৬

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালোর দিকে। তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণও কিছুটা কমেছে। তবে এখনো গলাব্যথার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে বলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল সূত্রে জানা গেছে।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিত্সাধীন জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালের কেবিনে বসেই ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ:২০২০-২১ বাংলাদেশ বাজেট’ সংক্রান্ত একটি প্রবন্ধ লিখছেন। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গতকাল শনিবার জানান, প্রবন্ধ লেখার পাশাপাশি গণস্বাস্থ্যের স্থাপিত হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজখবরও নিচ্ছেন জাফরুল্লাহ।

জাফরুল্লাহ চৌধুরীর     সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মিন্টু জানান, তিনি নিজেই খাবার খেতে পারছেন। নিজেই টয়লেটে যেতে পারেন। এখন আর অক্সিজেন সাপোর্ট লাগছে না। নিয়মিত কিডনির ডায়ালাইসিস হচ্ছে।