সাঁথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক সম্রাট নিহত 

আপডেট : ২১ জুন ২০২০, ১০:৩৬

সাঁথিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক সম্রাট ১১ মামলার আসামি ছোবাহান (৪০) নিহত হয়েছে। সে সাঁথিয়া উপজেলার করমজা সরদার পাড়া গ্রামের গ্রামের মৃত্যু আব্দুর রশিদের  ছেলে। শনিবার দিবাগত রাতে পাড় করমজা কবরস্থান এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পুলিশ গোপন সংবাদে জানতে পারে মাদকের একটি বড় চালান পাড় করমজা থেকে পাচার হবে। এমন সংবাদে থানার ওসি  আসাদুজ্জামানের নেতৃত্বে এক দল পুলিশ অভিযানে বের হয়ে উপজেলার পাড় করমজা কবরস্থান এলাকায় পৌঁছানো মাত্র তাদের উপর কতিপয় মাদক ব্যবসায়ী গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকরাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে ছোবাহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই বেড়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে সে মারা যায়।

এ ঘটনায় পুলিশের দুই কনেস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন একটি ওয়ান স্যুটার গান, এক রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোবাহানের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের ১১টি মামলা ছিল। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপন করে মাদকের ব্যবসা করে আসছিল। পুলিশ তাকে কয়েকবার আটক করে জেল হাজতে পাঠায়। জামিনে বের হয়ে সে আবারও মাদকের ব্যবসা করে আসছিল। সোবাহানের ক্রসফায়ারের ঘটনায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইত্তেফাক/আরকেজি