ইত্তেফাকের ৬৬ বছর

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:০৭

৬৬ বছর সগৌরবে-সমহিমায় টিকে আছে প্রিয় ‘ইত্তেফাক’। ইত্তেফাক নিজেকে মেলে ধরছে সত্য, সাহস ও নতুনত্বের চমত্কারিত্বে। ইত্তেফাকের দায়িত্বশীলতা ও গণতন্ত্র বিকাশে ভূমিকা, মহান স্বাধীনতা সংগ্রামে বাঙালির একক মুখপাত্রের অবিচ্ছেদ্যতা স্মরণ করিয়ে দেয়। চল্লিশ বছর ইত্তেফাক পড়ি, নব্বইয়ের দশক থেকে লেখি, লেখার হাতেখড়িও ইত্তেফাকে। অনেকে বলেন আপনার ‘ইত্তেফাক’। আমি বলি প্রতিদিন ও বারো মাস পড়বার পত্রিকা ‘ইত্তেফাক’।

মো. আলী এরশাদ হোসেন আজাদ

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর ১৭৩০