টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের পাশাপাশি স্থানীয় মৎস্য শিকারীরা বিভিন্ন পন্থায় মা মাছ শিকার করলেও বন্ধে এখনও উদ্যোগ নেয়নি উপজেলা মৎস্য অফিস। বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও বংশ বিস্তারের এই মৌসুমে দেদারে মা মাছ শিকারে ক্ষুব্ধ স্থানীয়রা।
কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনা নদীতে পানি বৃদ্ধি বেড়েছে। টানা বর্ষণে বিভিন্ন এলাকার মাছের খামার ও পুকুর তলিয়ে গিয়ে যমুনা নদীতে চলে আসা মাছ গুলো ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে। বেশির ভাগ মাছগুলো ডিমওয়ালা মা মাছ। দেশি প্রজাতির মাছগুলো সঙ্গে উল্লেখযোগ্য হারে ধরা পড়ছে ডিমওয়ালা বোয়াল মাছ।
আরও পড়ুন: রৌমারীতে ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ কাজে অনিয়ম, জিও ব্যাগে বালুর বদলে মাটি
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপেজলায় তালিকাভুক্ত ও কার্ডধারী প্রায় ১ হাজার ২’শ জেলে পরিবার রয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা ড. মো. হাফিজুর রহমান জানান, এ উপেজলায় তালিকাভুক্ত ও কার্ডধারী প্রায় এক হাজার দুইশ জেলে পরিবার রয়েছে। ইলিশ মাছ ছাড়া সাধারণত আষাঢ় মাসে বিভিন্ন মা মাছ প্রজনন ও পোনা দেয়। অসময়ে মাছ শিকার বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসি
