ব্রাহ্মণবাড়িয়া ও কুষ্টিয়ায় করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ১৭:৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় ও কুষ্টিয়ায় করোনার উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার ভোরে জেলা সদরে একজন চিকিৎসাধীন অবস্থায় এবং অন্যজন আশুগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে মারা যান। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ভোরে শহরের কাজীপাড়া এলাকার মো. শাহনেওয়াজ করোনার উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করে আসছিল। 

আরও পড়ুন: শুষ্ক মৌসুমে যেমন তেমন, বর্ষ এলে কথাই নেই

এদিকে একই সময়ে জেলার আশুগঞ্জ উপজেলায় আড়াইসিধা মোল্লাবাড়ি এলাকার আবু তাহের মিয়া নিজ বাড়িতে করোনার উপসর্গে মারা যান। শনিবার দুপুর থেকে তার জ্বর, শর্দি ও কাশি ছিল। মৃত্যুর খবর পেয়ে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, রবিবারর সকালে করোনা উপসর্গে কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সুলতানা সুলতানা রিজিয়া বানু (৫৫) মারা গেছেন। তার বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায়।  

হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান, তার নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। তবে উপসর্গ অনুযায়ী করোনা রোগী হিসাবেই তার চিকিৎসা চলছিল। 

ইত্তেফাক/এসি