রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৯টায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত আইজ উদ্দিনের (৭২) বাড়ি রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায়। শনিবার দিবাগত রাত দেড়টায় তাকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আইজ উদ্দিনের করোনার উপসর্গ ছিল। শ্বাসকস্ট থাকায় তাকে আইসিইউতে রাখা হয়। নমুনা পরীক্ষার আগেই সকালে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
