স্পোর্টস রিপোর্টার
দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন ড. বেনজীর আহমেদ। ১৪ জুন কমিটির মেয়াদ পূর্ণ হয়েছে। বেনজীর আহমেদকে পুনরায় সভাপতি রেখে নতুন কমিটি গঠন করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল। সেটির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। তিনি জানিয়েছেন, দাবায় থাকছেন বেনজীর সাহেব কিন্তু কাবাডি ফেডারেশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ আর কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানিয়েছেন, ড. বেনজীর আহমেদকে কাবাডি ফেডারেশনের সভাপতি করার জন্য চিঠি দিয়েছিলেন। হাবিবুর রহমান বললেন, ‘বেনজীর স্যার থাকলে খুবই উপকার হতো। পুলিশের অনেক খেলাধুলাও রয়েছে। যাই হোক, এখন হয়তো অন্য কেউ সভাপতি হবেন।’
ড. বেনজীর আহমেদকে সভাপতি রাখার জন্য আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) অনুরোধ করেছিল ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। ড. বেনজীর আহমেদ বর্তমানে পুলিশের আইজিপির দায়িত্ব পালন করছেন। সভাপতি ছাড়াও অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। চার সহসভাপতি তরাফদার রুহুল আমিন, কে এম শহিদউল্যা, চৌধুরী নাফিজ শারাফাত ও আবু সাঈদ চৌধুরী, দুই যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম ও মাসুদুর রহমান মল্লিক দিপু, কোষাধ্যক্ষ মাহির আলী। সদস্য :পলাশ, কামরুজ্জামান, লিয়াকত আলী, জাকির, আলাউদ্দিন সাজু, কাজী জাকেরুল মওলা, মনিরুল ইসলাম আলমগীর, মিসেস আঞ্জুমান আরা আকসির, মিসেস মাহমুদা হক চৌধুরী মলি, বেলাল হোসেন, নিজামুল ইসলাম, রাশেদ হোসেন ফারুক, বাহার উদ্দিন বাহার, নাজাম নাকভি, দেবাশিষ দে, সজল মাহমুদ ও রফিকুল ইসলাম।
