পাকিস্তানের ইংল্যান্ড সফর চূড়ান্ত

আপডেট : ২১ জুন ২০২০, ২০:৩১

স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ড সফরে যাওয়ার দিন চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৮ জুন ম্যানচেস্টারের উদ্দেশে দেশ ছাড়বে দল। পিসিবি শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে। তবে আগস্ট-সেপ্টেম্বরে হতে যাওয়া তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করা হয়নি। ইংল্যান্ডে পৌঁছে ডার্বিশায়ারে পাকিস্তান দলকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। সফরের জন্য এরই মধ্যে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলের সঙ্গে যাবেন না কেবল শোয়েব মালিক। স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটিয়ে আগামী ২৪ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।