সিলেট অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প।
ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়।
জানা গেছে, ভারতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের প্রভাবে সিলেট অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়। তবে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মিজরাম এলাকায় ছিল। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫ দশমিক ১।
ইত্তেফাক/ইউবি
