করোনায় গাইবান্ধার চিকিৎসকের ঢাকায় মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ২১:১৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. বজলুর রহমান (৬৫) নামে এক বিশিষ্ট চিকিৎসক শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়িরচর গ্রামে। 

 

রবিবার সন্ধ্যায় গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ বজলুর রহমান ঢাকার মীরপুর-১০ এর গ্লাক্সি হাসপাতালে সার্জন হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগতে ছিলেন বলে শুনেছি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন। 


 
এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মুঠোফোনে বলেন, রোববার রাত ৮টা পর্যন্ত ওই চিকিৎসকের লাশ গ্রামের বাড়িতে পৌঁছেনি। তিনি আরও জানান, রাতে লাশ বাড়ি পৌঁছলে জিগাবাড়িরচর গ্রামের পাশ্ববর্তী জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকায় তার আর একটি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

 

ইত্তেফাক/এএম