বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অনারারী ক্যাপ্টেন (অব) আব্দুল হেকিম ভূইয়া (৭৯) জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার ময়মনসিংহ সিএমএইচ-এ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনসহ মুক্তিযোদ্ধা সংসদের সব মুক্তিযোদ্ধা শোক প্রকাশ করেছেন।
