শোক সংবাদ

আপডেট : ২১ জুন ২০২০, ২১:২৩

মহিউদ্দিন সরকার

রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর পিতা আলহাজ মহিউদ্দিন সরকার (৮২) রবিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার বাদ আসর নগরীর কুমারপাড়া মোড়ে জানাজার নামাজ শেষে মরহুমের লাশ নগরীর হেতেমখা গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।