আটক ১
ভোলা (দক্ষিণ) সংবাদদাতা
সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
