সিলেট অফিস
পরিবেশবাদী সংগঠন ‘সারি নদী বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে শনিবার বিকালে জাফলংয়ের পিয়াইন নদীর তীরে স্বাস্থ্যবিধি মেনে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক প্রতীকী গণজমায়েতে পর্যটন ব্যবসায়ী কুটি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুত্ফুর রহমান লেবু। এছাড়া বক্তব্য রাখেন সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদী।
