আপনার রাশিফল

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৩৭

মুহম্মদ আনিসুল হক

২২ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৯ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ২ ও ৪। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: গার্নেট ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আপনজন কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য নাও পেতে পারেন। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাথাব্যথা বা চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। কোনো আত্মীয়দের সঙ্গে হঠাত্ দেখা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। কোনো বিশেষ রং ভালো লাগতে পারে। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। দাম্পত্যক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। প্রয়োজনে বড়ো ভাইবোনদের সহযোগিতা নিন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ মোটামুটি ভালো থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো থাকতে পারে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্যক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অন্যথায় অনভিপ্রেত কোনো ঘটনার সম্মুখীন হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মায়ের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে মায়ের চিকিত্সার ব্যবস্থা করুন। পথ চলাচলে সতর্ক থাকুন। দ্রুতগতির যানবাহন পরিহার করুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।