করোনায় ন্যাশনাল লাইফের সিইও জামালের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি জীবন বিমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এম এ নাসের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ..... রাজিউন)। গতকাল রবিবার ভোরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি বিষয়টি নিশ্চিত করেছেন। জামাল এম এ নাসের বিমা খাতের প্রথম সিইও যিনি করোনায় মারা গেলেন।

জানা গেছে, গত ১২ জুন করোনায় আক্রান্ত হয়ে জামাল এম এ নাসের হাসপাতালে ভর্তি হন। জামাল এম এ নাসেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বিমা কোম্পানির প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।