সিংগাইর ও ঘিওরে বিট পুলিশিং শুরু

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৫৩

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিংগাইর থানা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম গতকাল রবিবার শুরু হয়েছে। উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়া কার্যক্রম উদ্বোধন করেন। ওসি (তদন্ত) আবুল কালাম আলোচনা সভায় বক্তব্য রাখেন। মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের নির্দেশনায় এই কার্যক্রম শুরু হয়। ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, ‘পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য নিয়ে আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছি। যাতে জনগণ অতি সহজেই পুলিশি সেবা পাবেন। অভিযোগ পেলেই পুলিশ তত্ক্ষণাত্ জনগণের পাশে দাঁড়াবেন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিংমুক্ত সমাজ গড়তে পর্যায়ক্রমে থানার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রমের আওতায় আসবে। বিট অফিসার এসআই নজরুল ইসলাম, পরিষদের প্যানেল চেয়ারম্যান ফোরসেদ আলী, আজহার মেম্বারসহ এলাকার লোকজন এ সময় বক্তব্য রাখেন।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘিওর থানা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঘিওর ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিংয়ের অফিস কক্ষ উদ্বোধন করেন ঘিওর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানার সার্বিক সহযোগিতায় ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।