করোনা জয় করে বাসায় ফিরলেন মন্ত্রী মোজাম্মেল স্ত্রী এখনো হাসপাতালে

আপডেট : ২১ জুন ২০২০, ২২:৫৬

করোনা জয় করে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল রবিবার তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় ফিরেছেন। চিকিত্সার পর তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে করোনায় আক্রান্ত মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো সিএমএইচে চিকিত্সাধীন।  করোনার উপসর্গ থাকায় গত ১১ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। পরদিন তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরে মন্ত্রী সস্ত্রীক সিএমএইচে ভর্তি হন। মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত। হাবিবুর রহমান গতকাল ইত্তেফাককে মন্ত্রীর বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রী বর্তমানে সুস্থ।