নতুন প্রজন্মের জন্য সবাই মিলে ভালো কিছু করতে চাই —ফিরোজ রশীদ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:২২

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনে আবারও বিজয়ী এমপি কাজী ফিরোজ রশীদ বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দেশের উন্নয়নে আমরা সবাইকে নিয়ে একত্রে কাজ করতে চাই। নির্বাচন শেষ, এখন শান্তিতে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। গতকাল বুধবার বিকালে তিনি তার নির্বাচনী এলাকার টিকাটুলীতে স্থানীয় আওয়ামী লীগ-জাপার নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের সঙ্গে নির্বাচনে বিজয়ের শুভেচ্ছাকালে তিনি একথা বলেন। ফিরোজ রশীদ আরও বলেন, ‘উন্নয়ন-সমৃদ্ধি, নিরাপত্তা ও শান্তি’- এ স্লোগান নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কারও প্রতি বৈরীভাব নয়, সহ-অবস্থানে  থেকেই নতুন প্রজন্মের জন্য আমরা ভালো কিছু করে যেতে চাই। তাই আসুন সকল হিংসা-বিভেদ ভুলে আগামীতে উন্নয়নের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।