দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী ইসমাইল হোসেনের। তিনি চিরিরবন্দর উপজেলার নারায়ণপুর গ্রামের মঙ্গলু মোহাম্মদের ছেলে। গতকাল বুধবার বিকেল ৩টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
