হংকংয়ে নতুন নিরাপত্তা দপ্তর স্থাপনের পরিকল্পনা বেইজিংয়ের

আপডেট : ২২ জুন ২০২০, ০০:৫১

চীনের নতুন নিরাপত্তা আইনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ দেখভাল ও এ সংক্রান্ত তথ্য সংগ্রহে হংকংয়ে নতুন একটি দপ্তর স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।  হংকংয়ের স্থানীয় আইনের সঙ্গে নতুন আইনের কোনো অংশ সাংঘর্ষিক হলে, নতুন আইনটিই প্রাধান্য পাবে- নিরাপত্তা আইনে এমন বিধানও যুক্ত হচ্ছে বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।