সাইফুল ইসলাম হিরু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ভোরের কাগজের পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম হিরু (৫৫) গতকাল বুধবার সকালে মধ্য পাকুন্দিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি ... রাজিউন)। তিনি পাকুন্দিয়া ডিগ্রি কলেজের ছাত্র সংসদের জিএস এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পাকুন্দিয়া পৌর ঈদগাহে বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশীদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
ফেরদৌস সুলতানা
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বরিশালের গৌরনদী উপজেলার সাহাজিরা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক খন্দকার আলহাজ শাহেআলম মঞ্জুর স্ত্রী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক ফেরদৌস সুলতানা (৫৯) সোমবার রাতে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। গত মঙ্গলবার বাদ জোহর ঢাকার শাহজাহানপুর গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তিনি স্বামী, ২ পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক অ্যাড. বলরাম পোদ্দার, গৌরনদীর পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
