বগুড়ায় নতুন করে ১০৯ জন আক্রান্ত, আরও ২ জনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২০, ১৩:৪৯

বগুড়ায় নতুন করে চিকিৎসক,পুলিশ,ব্যাংকারসহ আরও ১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টা আরও দুইজন মারা গেছেন। রবিবার ৩৯২টি নমুনার ফলাফল পরীক্ষা করে এ খবর পাওয়া গেছে।

সোমবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান। এই নিয়ে জেলায় মোট ২ হাজার ১৯৪জন করোনায় আক্রান্ত হলেন।

স্বাস্থ্য দপ্তরের ব্রিফিং জানানো হয়, ৯ জুন ঢাকায় পাঠানো নমুনাসহ সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাব থেকে ৩৯২টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ঢাকায় পাঠানো ১২৬টি নমুনার মধ্যে ৩২ জনের পজিটিভ এসেছে। এ ছাড়া বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৫২ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ৭৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৫টি।

নতুন করে আক্রান্ত ১০৯ জনের মধ্যে ৮২ জন পুরুষ,২১ জন নারী ও ৬ জন শিশু। ১০৯ জনের মধ্যে বগুড়া সদরের ৭৬ জন,সারিয়াকান্দিতে ৭,শাজাহানপুরে ৫, শেরপুর,গাবতলী ও সোনাতলায় ৪ জন করে,শিবগঞ্জ ও ধুনটে ৩ জন করে, কাহালুতে ২ জন এবং নন্দীগ্রামে একজন আক্রান্ত হয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান,গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২জন। এই নিয়ে জেলায় মারা গেল ৩৩ জন।

ইত্তেফাক/এমআরএম