শামছুল হক
গফরগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, দৈনিক ইত্তেফাকের সাবেক সংবাদদাতা শামছুল হকের আজ বৃহস্পতিবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। সত্ সাংবাদিকতার বন্ধুর পথের লড়াকু সৈনিক শামছুল হক ৮০ বছর বয়সে ২০১৩ সালের এ দিনে ইন্তেকাল করেন। তার মৃত্যবার্ষিকী উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাব মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
