চিফ হুইপের নির্দেশনায় শিবচরে কৃষকদের মাঝে সবজি বীজ ও চেক বিতরণ

আপডেট : ২২ জুন ২০২০, ১৬:২১

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির নির্দেশনা অনুযায়ী মাদারীপুরের শিবচর উপজেলার ১৯টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের সবজি বীজ, জৈব-অজৈব সার ক্রয় এবং বেড়া দেওয়া ও পরিচর্যার জন্য অর্থের চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রতি ইউনিয়নের ৩২ জনসহ উপজেলার ৬০৮ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। 

শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: খুলনায় করোনা রোগী হাজার ছাড়ালো   

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার প্রতি ইঞ্চি জমির ব্যবহার’ এই প্রতিপাদ্য নিয়ে চিফ হুইপ স্যারের নির্দেশনা অনুযায়ী আজ প্রতি ইউনিয়নের ৩২ জনসহ উপজেলার ৬০৮ জন কৃষকের প্রত্যেককে বেগুন, মরিচ, চাল কুমড়া, করলা, কলমী, বড়বটি, পুঁইশাক, লালশাকসহ ৯ প্রকার সবজি বীজ এবং জৈব ও অজৈব সার ক্রয়, বেড়া দেওয়া ও পরিচর্যা বাবদ ১ হাজার ৯৩৫ টাকার চেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। কালী কাপড় মডেলে সবজি চাষ করে প্রতি এক শতাংশ জমিতে কিভাবে অধিক পরিমাণে সবজি উৎপাদন করা যায় তা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ইউনিয়ন পর্যায়ের কৃষকদের মাঠে গিয়ে তা নিশ্চিত করবেন। উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।  

ইত্তেফাক/এএএম