রাজশাহীতে করোনা উপসর্গে এক রাতেই তিনজনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২০, ১৮:২৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক রাতেই তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়। 

এরা হলেন-আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক ও রাজশাহী নগরীর আলুপট্টির বাসিন্দা নবুয়াত আলী (৫০), নগরীর শাহ্ মখদুম থানার পবা নতুনপাড়ার বাসিন্দা মতিউর রহমান (৫৬) ও জেলার বাঘা উপজেলার মনিগ্রামের বাসিন্দা মো. সেন্টু (৪৮)।

আরো পড়ুন: ‘করোনামুক্ত’ ঘোষণার পরদিনই যুবকের মৃত্যু

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ থাকায় সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম