জেএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি

আপডেট : ২২ জুন ২০২০, ১৯:১৫

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল ও ভবিষ্যতে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়ভিত্তিক রচনামূলক (সৃজনশীল) প্রশ্নোত্তর তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে। আজকে সপ্তম অধ্যায় অর্থাত্ “পৃথিবী ও মহাকাশ” থেকে সৃজনশীল রচনামূলক প্রশ্ন তুলে ধরা হলো।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

রাইয়্যান তাদের বাসায় পাঁচতলার ছাদে উঠে ৭৫ গ্রাম ভরের একটি পাথর এবং এক টুকরা কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো রাইয়্যানের বড় বোন মিম লক্ষ্য করলো, পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়।

ক. অভিকর্ষ কী?

খ. ভর ও ওজনের মধ্যে পার্থক্য কী?

গ. পাথরটির ওজন নির্ণয় কর।

ঘ. পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ

করো ।

উত্তর:

ক. অভিকর্ষ : পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে অভিকর্ষ বলে।                  খ. ভর ও ওজনের মধ্যে পার্থক্য:

           ভর

          ওজন

১. বস্তুর ভর হলো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণ।     

২. স্থানভেদে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না।

৩. ভরের একক কিলোগ্রাম            

১. বস্তুর ওজন হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল।

২. স্থানভেদে বস্তুর ওজন পরিবর্তিত হয়।

৩. ওজনের একক নিউটন।

               

গ. উদ্দীপক হতে পাই,

পাথরটির ভর,   m= 75 গ্রাম

                     = 75/1000 কেজি

= 0.075 কেজি

পদার্থটির ওজন = ?

 আমরা জানি,

W = mg

    =   0.075´9.8

  = 0.735 নিউটন

উদ্দীপকের পাথরটির ওজন ০.৭৩৫ নিউটন

ঘ.  কোন বস্তুকে উপর থেকে মুক্তভাবে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়।  রাইয়্যান এক টুকরা পাথর ও এক টুকরো কাগজ একই উচ্চতা থেকে ছেড়ে দিলে পাথরটি আগে মাটিতে পৌঁছায়। যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাই কাগজ ও পাথরের ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ একই। কিন্তু বাতাসের উর্ধ্বচাপ ও ঘর্ষণ বাধার কারণে বস্তু দুটির পড়তে কিছুটা কম বা বেশি সময়ের দরকার হয়। কারণ যে বস্তুটি ভর বেশি সেটির ওপর বাতাসের উর্ধ্বচাপ ও ঘর্ষণের বাধা অতিক্রম করতে সময় কম লাগে। কিন্তু  যেটির ভর কম সেটির ওপর বাতাসের উর্ধ্বচাপ ও ঘর্ষণ বাধা অতিক্রম করতে সময় বেশি লাগে। অর্থাত্ বাতাসের বাধা না থাকলে এগুলো অবশ্যই একই সময়ে মাটিতে পৌঁছাত। তাই রাইয়্যানের ছেড়ে দেয়া পাথর ও কাগজের টুকরার মধ্যে পাথরের ভর কাগজের তুলনায় বেশি হওয়ায় এটি বাতাসের বাধা ঠেলে খুব সহজেই মাটিতে পৌঁছায়।