এই সময়ের ছড়া কে এম শহীদুল হক জীবনের যে মায়া কত টের পাচ্ছি হাড়ে হাড় ঘরে থাকি বাইরে থাকি টেনশনে সময় পার। করোনাকে লাই দিয়েছি তাই বিরুদ্ধ ঢেউ সবাই আমরা বেশি বুঝি কম বুঝি না কেউ।