পিএসজির হয়ে অনুশীলনে নেমেছেন নেইমার। লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। রোমাঞ্চিত এই তারকা বললেন, ‘আমি প্রস্তুত। মাঠে ফিরব ভেবে রোমাঞ্চিত। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে অনেক কিছু ভাবছি। মাঠে নামতে এবং ঈশ্বর চাইলে ইতিহাস গড়তে আমার তর সইছে না।’ করোনা ভাইরাসের কারণে ফুটবল বন্ধ হওয়ার আগে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্সের দলটি। শেষ ষোলোর দুই লেগেই গোল পান নেইমার। লকডাউনের সময়টাতে ব্যক্তিগত কোচ রিকার্দো রোসার অধীনে নিয়মিত অনুশীলন করে গেছেন নেইমার। তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী একটা দল আছে। খেলার প্রতি একই নিবেদন ও দৃঢ়তা দিয়ে আমরা কঠিন বাধা পেরিয়ে এসেছি। তবে খেলাটির উত্তাপ ভীষণ মিস করছি।’
