খুলনায় করোনায় আরো একজনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২০, ২১:১৮

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মো. মাকসুদ আলী (৫৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২জুন) বিকালে খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত মাকসুদ নগরীর খানজাহান আলী রোডের জামাতখানা এলাকার মো. মুনসুর আলীর ছেলে। 

আরো পড়ুন: দুর্নীতি করে বড়লোক হতে চাইলে পুলিশের চাকরি ছাড়ুন: আইজিপি

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, মাকসুদ আলী করোনায় আক্রান্ত হয়ে রবিবার করোনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১৪ জনের মৃত্যু হলো। 

ইত্তেফাক/এএএম