করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জে দুই নারীর মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২০, ২১:১৬

মানিকগঞ্জে করোনা আইসোলেশন ওয়ার্ডে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে ও বিকেলে তাঁদের মৃত্যু হয়। সোমবার (২২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ।

ডা. আরশাদ উল্লাহ বলেন, নিহত একজনের বাড়ি ঘিওর উপজেলার মৌহালী গ্রামে। ৪১ বছরের ওই নারী (মারতী সরকার)-কে হাসপাতালে নেওয়া হয় বেলা ২টার দিকে। তিনি মারা যান রাত ১১টার দিকে।

নিহত অন্যজনের (হামিদা বেগম) বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা হাট এলাকায়। ৫১ বছরের ওই নারীকে হাসপাতালে নেওয়া হয় পৌনে দুইটায় এবং মারা যান আড়াইটার দিকে। 

মৃত্যুর পর তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সাভার প্রাণী সম্পদ গবেষণা ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে তাঁরা করোনায় আক্রান্ত ছিলেন কিনা। 

এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ১৮জন। এর মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয় বলে জানান তিনি। 

ইত্তেফাক/এসআই