বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নেপালি একজনসহ দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নেপালি শিক্ষার্থী লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের এবং অপরজন আইন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে আমরা তাদের সহায়তা করছি। অনেক সময় করোনায় আক্রান্তের বিষয়টি আমাদের জানানো হয় না। আমাদের জানালে আমরা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শকদের সঙ্গে কথা বলতে পারি।
