গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
গজারিয়ায় ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—উপজেলার ভবেরচর বাজারের মাহফুজ মিয়া (২৯), ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার সুমন মিয়া (৩০) ও একই এলাকার মো. হোসেন আলী (২৬)।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, তারা তিন জনই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাহফুজের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
