সৈয়দপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ঘনবসতিপূর্ণ সৈয়দপুরে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপিও দেয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন সৈয়দপুর সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, পৌরসভা তাঁতি লীগের সভাপতি মাসুদুর রহমান লেলিন, উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মৃনাল কান্তি দাস প্রমুখ।