কাঠালিয়ায় মাস্ক না পরায় জরিমানা

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৮

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

মাস্ক না পরায় দুই চা দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় কাঠালিয়ার আমুয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এছাড়াও তিনি সরকারি নিয়ম অনুযায়ী বিকাল চারটায় দোকান বন্ধ রাখার জন্য বিভিন্ন বাজারে প্রচারণা চালান।