মনোহরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৮

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরিসা আক্তার নামে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মনপুরায় শিশুর মৃত্যু

মনপুরা (ভোলা) সংবাদদাতা জানান, নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. রাহাদুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের আব্বাস হাফেজের ছেলে। হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক বিষয়টি নিশ্চিত করে জানান, জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।