দৌলতপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক এক

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৮

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

উপজেলায় ৫১২ বোতল ফেনসিডিলসহ সুলতান (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর শেখপাড়া নামক স্থানে লেবু বোঝাই (ঢাকা মেট্রো-ন-১৩-৩৫৭৫) একটি কাভার্ড ভ্যান থেকে এসব জব্দ করা হয়। এ সময় আটক সুলতান ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের শুকচাঁদের ছেলে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, চারটি বস্তায় ফেনসিডিলগুলো ছিল। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।