চট্টগ্রামে করোনায় চিকিত্সকের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৯

চট্টগ্রাম অফিস

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের প্রবীণ চিকিত্সক ডা. ললিত কুমার দত্ত (৭৭) মারা গেছেন। রবিবার গভীর রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব জানান, গত শনিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. ললিত। তিনি নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ ছিলেন। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। রবিবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।