কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জ উপজেলা সোনালী ব্যাংক শাখার দুই কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ব্যাংকটির সাময়িক লেনদেন বন্ধ ঘোষণা করা হয়েছে। নীলফামারী জেলা সিভিল সার্জন রণজিত্ কুমার রায় জানান, শাখাটির সিনিয়র অফিসার আবু আল ইসলাম গত ২১ জুন এবং অফিসার ক্যাশ জাষ্টিস্ট সরকার ১৭ জুন করোনা পজিটিভ হয়। এর মধ্যে জাষ্টিস্ট সরকার নিজ বাড়িতে এবং আবু আল ইসলাম নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
সোনালী ব্যাংক শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার নাহিদা আক্তার লুবনা জানান, ব্যাংকের দুই কর্মকর্তা করোনা পজিটিভ হওয়ায় তাদের সঙ্গে সংশ্লিষ্ট ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে ব্যাংকটির সাময়িক লেনদেন স্থগিত করা হয়েছে।
