বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সোমবার সিদ্দিকুর রহমান (৩৭) নামে এক জনকে আটক করেছে পুলিশ। সে কালিকাপুর বেড়পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার ঐ স্কুলছাত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কালিকাপুর বেড়পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫) ধর্ষণ করে। এ সময় সিদ্দিক সহযোগিতা করে। এ ঘটনায় রবিবার রাতে ঐ মেয়ের মা তাদের দুই জনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, অভিযুক্ত দুই জনের মধ্যে এক জনকে আটক করা হয়েছে। আরেক জনকে আটকের চেষ্টা চলছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
